মুসলমানদের ঈমান ঠিক রাখা কঠিন হয়ে পড়েছে

আপডেট : ১২ জুন ২০১৪, ২২:৩৮
আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়াদ মোঃ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, বর্তমান যে পরিমাণ অন্যায় বাড়ছে তাতে মুসলমানদের ঈমান ঠিক রাখা কঠিন হয়ে পড়েছে । গত বুধবার রাতে ফরিদপুরের সালথা উপজেলা মুজাহিদ কমিটির আয়োজনে উপজেলার নারানদিয়া জয়নুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিশাল ওয়াজ মাহফিলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মূল্যবান বয়ান করেন। আসন্ন রমজান মাসে সবাইকে রোজা রাখার পরামর্শ দিয়ে পীর সাহেব আরো বলেন, দেশের এই ক্লান্তিকালে সবাইকে রোজা রেখে আল্লাহর দরবারে দেশের জন্য দোয়া করতে হবে। মাহফিলে সভাপতিত্ব করেন সোবহান মাতুব্বর।