লাইবেরিয়াতে জাতিসংঘ শান্তিরক্ষা নতুন মিশনে যোগ দিচ্ছে বাংলাদেশ পুলিশ এফপিইউ (ফরমড পুলিশ ইউনিট) ইউনিট। এ ইউনিট পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছে পুলিশ সদর দফতর। অপর দিকে দক্ষিণ সুদান মিশনের চারটি এফপিইউ কমিয়ে দুইটি করা হচ্ছে।
পুলিশ সদর দফতরের এআইজি (ইউএন ডেস্ক) মো. আসাদুজ্জামান জানান, লাইবেরিয়াতে শান্তিরক্ষা মিশনের নতুন মিশন খুব শিগগিরই চালু হচ্ছে। এ মিশনে বাংলাদেশ পুলিশের এফপিইউ কন্টিজেন্ট যোগ দিচ্ছে তার প্রস্তুতি চলছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দক্ষিণ সুদান মিশনে আমাদের চারটি এফপিইউ দায়িত্ব পালন করছিল। এর পরিবর্তে থাকছে দুইটি এফপিইউ। কারণ সম্পর্কে তিনি বলেন, সুদান মিশনের জনবল কমানোর সিদ্ধান্ত জাতিসংঘের। এ জন্য একটি নীতিমালাও হয়েছে। ওই নীতিমালা অনুযায়ী সেখানে আফ্রিয়ান ইউনিয়নের ৬০ ভাগ, আরবদেশসমূহের ৩০ ভাগ ও অন্যান্য দেশের ১০ ভাগ জনবল থাকবে।
