বৈদেশিক ঋণ মাথাপিছু ১২,৭০০ টাকা

আপডেট : ১২ জুন ২০১৪, ২৩:০৪
২০১২-১৩ অর্থবছরের ৩০ জুন বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় এক লাখ ৯৫ হাজার ১৪৬ কোটি টাকা। মাথাপিছু এ ঋণের পরিমাণ ১৬২ দশমিক ২০ মার্কিন ডলার, যা প্রায় ১২ হাজার ৭শ টাকার সমপরিমাণ। গতকাল বৃহস্পতিবার সংসদে আয়েন উদ্দিনের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেন, ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশ বৈদেশিক ঋণের সুদ বাবদ প্রায় ২ হাজার ১৪৭ কোটি ৬০ লাখ টাকা পরিশোধ করেছে। এটা রফতানি আয়ের শতকরা মাত্র ৮ দশমিক ৬ ভাগ এবং জিডিপির শতকরা ২ দশমিক ৯ ভাগ। এ সময়ে ঋণের আসল বাবদ ৩ হাজার ৫১৫ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলার বা সমপরিমাণ ২৭ হাজার ৫৪৪ কোটি ৭০ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।