চট্টগ্রাম বন্দরে সিমেন্ট ক্লিংকারবাহী জাহাজ নিমজ্জিত

আপডেট : ১২ জুন ২০১৪, ২৩:০৬
বন্দর এলাকায় সিমেন্ট ক্লিংকারবাহী একটি জাহাজ গতকাল বৃহস্পতিবার নিমজ্জিত হয়েছে। এমভি বৃষ্টি নামের লাইটারেজ জাহাজ বহির্নোঙরের জিং পেং নামক একটি মাদার ভেসেল থেকে ৯৫০ টন সিমেন্ট ক্লিংকার নিয়ে আসার সময় এই দুর্ঘটনা ঘটে। লাইটারেজ জাহাজটি গতকাল পতেঙ্গা সৈকতের অদূরে নিমজ্জিত হয়। জাহাজে থাকা ১৩ জন নাবিককে অদূরে থাকা অপর একটি জাহাজ উদ্ধার করতে সক্ষম হয়েছে। লাইটারেজ জাহাজটির মালিক মিডিয়া শিপিং লাইন্স। তবে এর পরিচালনার দায়িত্বে রয়েছে মেরিন সার্ভিস ট্রেডার্স। জাহাজটি ডায়মন্ড সিমেন্ট কারখানার জেটিতে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ে। এদিকে জাহাজের পরিচালনা কর্তৃপক্ষের অভিযোগ এমভি বিটা নামের একটি ডুবন্ত জাহাজের অংশ বিশেষের সাথে ধাক্কা লাগায় দুর্ঘটনা ঘটে। ডুবন্ত জাহাজের স্থানে কোন বয়া বা মাকার না থাকায় জাহাজ চলাচলের ফলে নিমজ্জিত হয়।