নাগেশ্বরীতে ফেসবুকে হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তি করায় একজনকে আটক করেছে পুলিশ। পরে তথ্য প্রযুক্তি আইনে গ্রেফতার দেখিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
জানা গেছে, বুধবার সকালে উপজেলার রায়গঞ্জ বালাবাড়ীর কানু চন্দ্র দেবের কলেজ পড়ুয়া ছেলে গোপাল চন্দ্র দেব (১৮) এর ফেসবুকে হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তি পোস্ট করার খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদে ধর্মপ্রাণ মানুষ একত্রিত হয়ে দোষীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ করতে থাকে। বিকেলে খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ রাতভর অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে রায়গঞ্জের এক নিভৃত পল্লী থেকে তাকে গ্রেফতার করে।
