অ্যাপোলো হাসপাতাল ঢাকার স্বত্ত্বাধিকারী প্রতিষ্ঠান এস টি এস গ্রুপের এসটিএস লাইফ কেয়ার সেন্টার নামে প্রথম বহির্বিভাগ স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্বোধন হয়েছে। রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর রোডের (নতুন-১৬) ৩ নম্বর বাড়ির তৃতীয় তলায় এ স্বাস্থ্যসেবা কেন্দ্রটি অবস্থিত। অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এস টি এস হোল্ডিংস লিমিটেডের নির্বাহী পরিচালক ও সিইও আর বাসিলকে সাথে নিয়ে গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্যসেবা কেন্দ্রটির উদ্বোধন করেন। অ্যাপোলো হাসপাতাল ঢাকার ব্যবসা উন্নয়ন বিভাগের জেনারেল ম্যানেজার ডা. শাগুফা আনোয়ার বলেন, অ্যাপোলো হাসপাতাল ঢাকার আদলে এসটিএস লাইফ কেয়ার সেন্টার সাজানো হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি
