রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ১২ জুন ২০১৪, ২৩:১৭
আব্দুল কাইয়ুম ময়মনসিংহে নান্দাইল উপজেলার কালেঙ্গা গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম (৬৫) চিকিত্সাধীন অবস্থায় গত মঙ্গলবার জেলার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। গ্রামের বাড়িতে গত বুধবার জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।