আজকের রাশিফল

আপডেট : ১৪ জুন ২০১৪, ১৯:৪০
১৫ জুন, ২০১৪ খ্রিস্টাব্দ, রবিবার আজ ১ আষাঢ়, ১৪২১ বঙ্গাব্দ এবং ১৬ শাবান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৬। আপনার উপর প্রভাবকারী গ্রহ বুধ ও শুক্র । আপনার শুভসংখ্যা:৫ ও ৬। শুভবার: বুধ ও শুক্র। শুভরত্ন: হীরা ও পান্না। প্রকৃতিগতভাবে আপনি:মেধাবী ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। প্রেম ও সৌন্দর্যের অনুভূতি দ্বারা আপনার চিন্তাধারা মূলত প্রভাবিত। আপনি কল্পনাপ্রবণ, মিশুক ও সৃজনশীল। শিল্পকলার প্রতি রয়েছে সহজাত ঝোঁক। আপনি বুদ্ধিমান ও কৌশলী। যে কোনো বিষয়ের আলোচনায় সহজে অংশ নিতে পারেন। সহজে অন্যকে প্রভাবিত করতে পারেন। তবে নিজের মত থেকে সহজে বিচ্যুত হতে চান না। ধৈর্যশীল ও অধ্যবসায়ী হলে আপনার সাফল্যের পথ কেউ রুদ্ধ করতে পারবে না। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:জার্মান মনস্তত্ত্ববিদ এরিক এরিকসন, জাপানী ধর্মীয় নেতা কুকাই, সম্রাট হোসেন, এমিলি, নায়িকা শাবানা প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ শরীর মোটামুটি ভালো যাবে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। ভ্রমণে সতর্কতা অবলম্বন করুন। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। দূরের যাত্রা শুভ নয়। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ পারিবারিক ক্ষেত্রে কারো সাথে মতবিরোধ দেখা দিতে পারে। কলহ বিবাদে জড়াবার আশঙ্কা আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে। অধিক দিক ব্যয়বহুল হতে পারে। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। ভুল বুঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে না। সংসারের প্রতি বিতৃষ্ণা দেখা দিতে পারে। কিছু কাজ অসম্পন্ন থেকে যেতে পারে। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ ব্যবসায়িক দিক মোটামুটি ভালো যাবে। প্রভাবশালী কারো সাথে পরিচিত হতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। কর্মস্থলে পদস্থ ও প্রভাবশালী কারো আনুকূল্য পেতে পারেন। ব্যবসায়িক ঝামেলা কিছুটা কমে আসবে। প্রয়োজনে কিছুটা ঝুঁকি নিন। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ হঠাত্ ভালো কোনো সংবাদ পেতে পারেন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। কেউ আজ ক্ষতি করার চেষ্টা করতে পারে। নিজের কোনো ভুলের জন্য বিব্রত হতে পারেন। কোনো প্রতারকের খপ্পরে পড়তে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ মা-বাবার শারীরিক সমস্যা দেখা দিতে পারে। চঞ্চলতা পরিহার করুন। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। কর্মক্ষেত্রে কারো সহযোগিতা পেতে পারেন। আইনগত ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। বিয়ে-সাদির ব্যাপারে বাড়িতে মতবিরোধ দেখা দিতে পারে। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। মনবল বৃদ্ধি পাবে। পিতৃস্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। কেউ প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ সামাজিক কাজে অংশ নিতে পারেন। সম্মান ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে। ব্যয় হ্রাস করার চেষ্টা করুন। পাওনা টাকা আদায় হতে পারে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ কারো সাথে বিবাদে জড়াতে পারেন। ঝগড়া-বিবাদ এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনায় মন বসানো কঠিন হবে। রোমান্টিক বিষয়াদিতে সতর্কতা অবলম্বন করুন। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ বেকারদের কর্মসংস্থানের সুযোগ হতে পারে। কোনো সন্তানের সাফল্যে তৃপ্তি বোধ করবেন। নিন্দুককে পাত্তা দেয়া ঠিক হবে না। মানসিক অবসাদে ভুগতে পারেন। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। দূরের যাত্রা শুভ। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ দাম্পত্য ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে। স্বামী-স্ত্রীর মতবিরোধে অন্য কেউ সুযোগ নিতে পারে। বিপরীত লিঙ্গের কারো দ্বারা উপকৃত হতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। যোগাযোগ শুভ। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ কর্ম পরিবেশ ভালো থাকবে। শরীর খুব একটা ভালো যাবে না। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। আজ কোনো কাজে ঝুঁকি না নিলেই ভালো করবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।