স্মরণীয় উক্তি

আপডেট : ১৪ জুন ২০১৪, ১৯:৪৯
 ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে। কলমের মুখ হতে মানুষের মুখে নয়। উল্টোটা চেষ্টা করতে গেলে মুখে শুধু কালি পড়ে। - প্রমথ চৌধুরী  মায়ের মুখের ভাষাকে আমি যেমন শ্রদ্ধা করি তেমনি এর অশ্লীল প্রয়োগকে মনে প্রাণে ঘৃণা করি। - টমাস ডিয়াডিন  কারো কারো মুখের ভাষাই অস্ত্রের মতো ধারালো। - জন লাভার  সংগীতের ভাষাই বিশ্বের ভাষা। - জন উইলিয়াম  ভাষা হলো চিন্তার পোশাক। - জনসন