অনেক সরকারি চাকুরে ছুটি আহরণ করে জমা করা সত্ত্বেও জনস্বার্থ বিবেচনায় ছুটি ভোগ করতে পারেন না, তাই অবসর গ্রহণকালে তিনি যত দিনের ছুটি প্রাপ্য হন সে প্রাপ্য সমুদয় ছুটির আর্থিক সুবিধা (লাম্প গ্রান্ট) প্রদান করার দাবি অত্যন্ত যৌক্তিক। এ অবস্থায় সরকারি কর্মকর্তা-কর্মচারী অবসর গ্রহণকালে যে পরিমাণ ছুটি পাওনা থাকেন তা থেকে অবসর প্রস্তুতি (পিআরএল)-র ছুটি বাদ দিয়ে অবশিষ্ট সমুদয় পাওনা ছুটির নগদায়ন (লাম্প গ্রান্ট) প্রদানের সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করে সর্কুলার জারি করার জন্য ঊর্ধ্বতন মহলের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
এ রহমান,
ডাক ভবন, ঢাকা
