ভারত সরকারের ‘পদ্মভূষণ’ পদকপ্রাপ্ত দেশের খ্যাতিমান বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ ড. আনিসুজ্জামানের সাথে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মো. আবদুর রহিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শুক্রবার সিনিয়র ক্লাবে মতবিনিময় করেন।
এ সময় ড. আনিসুজ্জামানকে তারা অভিনন্দন জানান। ড. আনিসুজ্জামান বলেন, ভারত-বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্কের প্রকাশ ঘটেছে এ পদক প্রদানের মধ্য দিয়ে। এ সম্মাননা আমার একার নয়, দেশের সবার সঙ্গে একে ভাগ করে নিচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সাবেক কমিশনার হাজী জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন হিরু, সম্পাদক মণ্ডলীর সদস্য আবদুর রহিম, জসিম উদ্দিন, খন্দকার রেজাউল করিম বুলবুল, নাজমুল হুদা, খোরশেদ আলম, আসিফ ইকবাল প্রমুখ।
