বেগমগঞ্জে পুলিশের সঙ্গে গুলি বিনিময় শীর্ষ সন্ত্রাসী নিহত

আপডেট : ১৪ জুন ২০১৪, ২২:৫২
বেগমগঞ্জের পশ্চিমাঞ্চলে শীর্ষ সন্ত্রাসী আবুল বাসার (বাসার মেম্বার) গত শুক্রবার রাতে পুলিশের সাথে গুলি বিনিময়ে নিহত হয়েছেন। এ সময় চার পুলিশ সদস্য আহত হয়। বেগমগঞ্জ মডেল থানার ওসি জানান, উপজেলার বাসার বাহিনীর প্রধান শীর্ষ সন্ত্রাসী আলাইয়ারপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার আবুল বাসারকে সীতাকুন্ড থেকে গ্রেফতার করে অস্ত্র উদ্ধারের জন্য গত শুক্রবার রাতে স্থানীয় যুগীআলী পুলের কাছে নিয়ে গেলে বাসার বাহিনীর সদস্যরা পুলিশের ওপর গুলি ছোঁড়ে। এ সময় বাসার দৌড়ে পালিয়ে যাওয়ার সময় গুলিতে তার মৃত্যু হয়। এ সময় পুলিশের সাব ইন্সপেক্টর জসিম উদ্দিন, মোহাম্মদ মোস্তফা, কনষ্টেবল কল্প চাকমা ও দিদার আহত হয়। আহতদেরকে চিকিত্সার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেগমগঞ্জ মডেল থানার ওসি জানান, নিহত বাসারের বিরুদ্ধে ৩০টি মামলা রয়েছে। তাছাড়া নোয়াখালী সদর ও লক্ষ্মীপুর সদর থানায়ও তার বিরুদ্ধে বেশকিছু মামলা রয়েছে।