আজকের রাশিফল

আপডেট : ১৫ জুন ২০১৪, ১৯:৫৭
আজ ২ আষাঢ়, ১৪২১ বঙ্গাব্দ এবং ১৭ শাবান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৭। আপনার উপর প্রভাবকারী গ্রহ বুধ ও নেপচুন । আপনার শুভসংখ্যা:৫ ও ৭। শুভবার: সোম ও বুধ। শুভরত্ন:পান্না ও এমেথিস্ট। প্রকৃতিগতভাবে আপনি:সৃজনশীল ও আদর্শবাদী। সংবেদনশীল চিন্তা, মানসিকতা ও ধ্যান-ধারণার অধিকারী। কল্পনা ও অস্থিরতা রয়েছে আপনার মধ্যে। অন্যকে সহজে বুঝতে পারেন, আর অন্যের দ্বারা সহজে প্রভাবিত হন। অতীন্দ্রিয় ও আধ্যাত্মিক বিষয়, ভ্রমণ, সৃজনশীলতা ও বিদেশের প্রতি আপনার আকর্ষণ তীব্র। আপনার মধ্যে উদ্যমের অভাব থাকতে পারে। নিকটাত্মীয়ের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। আদর্শবাদের জন্য সংঘাত হতে পারে। আপনাকে আরও বাস্তববাদী হতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:কথাশিল্পী জয়েস ব্যারল ওটস, ইরিখ সেগাল, বিজ্ঞানী জুলিয়াস স্লুকার, হেমন্ত মুখোপাধ্যায়, শহীদ আবুল বরকত, সাংবাদিক মন্মথ রায় প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ ব্যবসায়িক দিক ভালো যাবে। সোনা রুপা ও ধাতব দ্রব্যের ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। বিক্রয়-বাণিজ্যে লাভ যোগ আছে। চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। পরিশ্রম বৃদ্ধি পাবে। দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা আছে। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। অনভিপ্রেত কোনো পরিস্থিতির উদ্ভব হতে পারে। ধৈর্য বজায় রাখার চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। কেউ আজ আপনাকে প্রতারিত করার চেষ্টা করতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ প্রকৌশলী বা প্রযুক্তিবিদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ ঠিকাদারদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। নতুন কোনো কাজ হাতে আসতে পারে। প্রত্যাশা অনুযায়ী সাফল্য নাও আসতে পারে। বেকারদের কর্মসংস্থানের সাময়িক কোনো সুযোগ হতে পারে। রোমান্টিক বিষয়াদিতে সতর্কতা অবলম্বন করুন। বদনামের ব্যাপারে কোনো ঝুঁকি নিবেন না। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। কোনো ভুল বুঝাবুঝি থাকলে মিটে যেতে পারে। বাড়িতে ভালো কোনো অনুষ্ঠান হতে পারে। কম বয়সিদের অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ পারিবারিক কোনো ব্যাপারে চিন্তিত থাকবেন। মানসিক চঞ্চলতা অব্যাহত থাকতে পারে। কেউ আজ আপনার সাথে বেঈমানি করতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করুন। বিনোদন শুভ। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ মন অবসাদগ্রস্ত হতে পারে। অবসাদের ফলে কাজ-কর্মে মন বসানো কঠিন হবে। কিছু কাজ অসম্পূর্ণ থেকে যেতে পারে। মাতা বা মাতৃস্থানীয় কারো সহযোগিতা পাবেন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় ঝামেলা মিটে যেতে পারে। রাজনীতিবিদেদর জন্য দিনটি শুভ। সুনাম ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। নতুন কোনো ব্যবসায়িক পরিকল্পনা হাতে নিতে পারেন। বিপরীত লিঙ্গের কারো দ্বারা প্রভাবিত হওয়ার আশঙ্কা আছে। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ পারিবারিক পরিবেশ ভালো থাকবে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ধরনের বাধার সম্মুখীন হতে পারেন। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। মানসিক উত্তেজনা পরিহার করতে পারলে ভালো করবেন। পাওনা টাকা আদায় হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ জীবন বীমা কর্মীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি হতে পারে। কোনো আত্মীয়ের দ্বারা উপকৃত হতে পারেন। চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পেতে পারে। কোনো লোক ক্ষতি করার চেষ্টা করতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। কাজ-কর্মে মন বসানো কঠিন হবে। পাওনা টাকা আদায় হতে পারে। রোমান্স শুভ নয়। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ কবি সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজে অগ্রগতি হতে পারে। কাজের চাপ বৃদ্ধি পাবে। আর্থিক দিক ভালো যেতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। চঞ্চলতা পরিহার করুন।