পড়ার বিষয়

মেরিন ইঞ্জিনিয়ারিং

আপডেট : ১৫ জুন ২০১৪, ২০:০৪
মেরিন ইঞ্জিনিয়ারিং বিশ্ব বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার ফলে সমুদ্রে কর্মরতদের কাছে এটি অত্যন্ত গর্বের ও উচ্চ মর্যাদা সম্পন্ন পেশা। বর্তমানে আমাদের দেশেও শিক্ষার্থীদের মধ্যে মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের উপর পড়াশোনার আগ্রহ সৃষ্টি হচ্ছে। অনেক শিক্ষার্থীই এটাকে পেশা হিসেবে গ্রহণ করছে। আন্তর্জাতিক জাহাজ কোম্পানিগুলোতে প্রচুর দক্ষ ও যোগ্য শিপ কর্মকর্তার প্রয়োজন। এতে বৃহত্ পরিসরে নাবিকদের কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে। বর্তমানে সৈকত ব্যবস্থাপনা পেশাতেও নৌ অভিজ্ঞতাকেই প্রাধান্য দেওয়া হয়। চ্যালেঞ্জিং এই গর্বিত পেশায় সফল ক্যারিয়ার গড়তে আপনাকে পড়তে হবে কারিগরি শিক্ষাবোর্ডের অধিনে ডিপ্লোমা পর্যায়ের ৪ বছর মেয়াদি মেরিন ইঞ্জিনিয়ারিং কোর্স। অত্যন্ত গুরুত্বপূর্ন এই কোর্স এমন একটি প্রতিষ্ঠানে আপনাকে সম্পন্ন করতে হবে, যাদের আছে সরকারী অনুমোদন যোগ্য শিক্ষক, উন্নত পরিবেশ, ক্যাম্পাস তথা অবকাঠামো, বিশেষকরে যাদের আছে শিপ ইয়ার্ডে ব্যবহারিক শিক্ষা বা ইন্টার্নশিপের পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও যোগাযোগ। বাংলাদেশ সরকারের অনুমতিক্রমে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ‘সাইক এডুকেশন সোসাইটি পরিচালিত “ইনস্টিটিউট অব রয়েল মেরিন একাডেমী” ও “সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি” এমনই একটি প্রতিষ্ঠান যাদের আছে উল্লেখিত সুযোগ-সুবিধা ও অবকাঠামো। এই বিষয়ে পড়তে হলে মাধ্যমিক/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.৫০ থাকতে হবে। ইনস্টিটিউট অব রয়েল মেরিন একাডেমী ও সা্ইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজির শিক্ষকবৃন্দ সমুদ্রগামী জাহাজে চাকুরী ও বিভিন্ন আন্তর্জাতিক শীপইয়ার্ডে চাকুরীর অভিজ্ঞতা সম্পন্ন। এছাড়াও আছেন-গণিত,পদার্থ, রসায়ন, থার্মোডায়ানমিক্স,মেকানিক্স,মেরিটাইম’ল বিষয়ের উপর অভিজ্ঞ শিক্ষক। এখানে রয়েছে উচ্চমানসম্মত ওয়ার্কশপ ট্রেনিং ব্যবস্থা, যেখানে লেদ,শেবার, মিলিং ছাড়াও আধুনিক প্রযুক্তির C.N.C,E.D.M.,Hydrolic Bench সহ ব্যবহারিক ক্লাস করার সুবিধা। অত্র প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের প্রতি সেমিস্টারে বাংলাদেশের সকল শীপইয়ার্ডে জাহাজ পরিদর্শনের ব্যবস্থা রয়েছে, শিক্ষার্থীরা World Bank কর্তৃক প্রতিমাসে ৮০০টাকা বৃত্তি পাবে। প্রত্যেক মেয়ে শিক্ষার্থীর জন্য রয়েছে World Bank এর ৮০০টাকা বৃত্তি এবং বেতনের ২৫% মওকুফ। এখানে আছে, অত্যন্ত কর্মতত্পর একটি জব প্লেসমেন্ট বিভাগ। এই বিভাগের একমাত্র কাজ হলো পাশ করা শিক্ষার্থীদের চাকুরী পেতে যাবতীয় সহযোগীতা করা। যোগাযোগ:২৪২/২ পশ্চিম শেওড়াপাড়া, বেগম রোকেয়া সরণী,অথবা ফোন: ০১৯৩৬০০৫৮১৬- ১৮, ০১৭৬৭৭১৭০৫০