বিরাম চিহ্ন
১. বিরাম চিহ্নের ৩টি বিকল্প নাম কী কী?
উ: যতি চিহ্ন, ছেদ চিহ্ন, ভাষা চিহ্ন।
২. পদের বিন্যাসের সাথে কি থাকে? উ: পদসঙ্গতি।
৩. পদসঙ্গতির কাজ কী?
উ: বাক্যের ভাবের সঙ্গতি রক্ষা করা।
৪. Punctuation কোন শব্দ থেকে এসেছে?
উ: গ্রিক শব্দ।
৫. Punctuation এর অর্থ কী?
উ: বিন্দু।
৬. বিন্দু ব্যবহূত হত কোন ভাষার লিপিতে?
উ: হিব্রু ভাষার।
৭. ব্যাখ্যা বোঝানোর জন্য কি ব্যবহূত হয়? উ: বন্ধনী।
৮. Point ১৫ শতকে কোন রূপে ব্যবহূত হত?
উ: Period of full stop.
৯. কমা, কোলন, হাইফেন শব্দগুলো কি?
উ:অঙ্গচ্ছেদবাচক।
১০. অঙ্গচ্ছেদবাচকের বিকল্প নাম কি? উ: ছেদ।
১১. ড্যাশ কথাটিতে কি আছে?
উ: হঠাত্ সরে যাওয়ার ইঙ্গিত।
১২. ল্যাটিন পাণ্ডুলিপিতে সেমিকোলন কি ছিল?
উ: প্রশ্নাত্মক।
১৩. বৈদিক সাহিত্যে কোন চিহ্ন ব্যবহূত হত?
উ: ব্রজাদি চিহ্ন।
১৪. ধারাবাহিক উপস্থাপনের জন্য কি বসে? উ: কোলন।
১৫. বাংলা পাণ্ডুলিপিতে কোনগুলো ছিল বিরামের প্রতীক?
উ: I,II, 0I0 ইত্যাদি।
১৬. প্রাচীন পাণ্ডুলিপিতে পঙক্তিপূরক হিসেবে কিসের ব্যবহার ছিল?
উ: ড্যাশের।
১৭. প্রাচীন পাণ্ডুলিপিতে কিসের প্রচলন ছিল? উ: ত্রিবিন্দু।
১৮. গণিতে অনুপাত বোঝাতে কি বসে? উ: কোলন।
১৯. হাইফেনের বিকল্প হিসেবে কি ব্যবহূত হয়?
উ: লোপ চিহ্ন।
২০. কে বাংলা গদ্যে বিরাম চিহ্নের সুষ্ঠু ব্যবহার আনে?
উ: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
২১. কমার বাংলা অর্থ কী?
উ: পাদচ্ছেদ।
২২. সেমিকোলন এর বাংলা অর্থ কী? উ: অর্ধচ্ছেদ।
২৩. কোলন - এর বাংলা অর্থ কী?
উ: ছেদ।
২৪. কোলন-ড্যাশের বাংলা অর্থ কী? উ: ছেদ বাক্য।
২৫. বর্জন চিহ্নের বাংলা অর্থ কী?
উ: বর্জন চিহ্ন।
২৬. বিন্দুর চিহ্নের বাংলা অর্থ কী?
উ: বিন্দু।
২৭. লোপ চিহ্নের বাংলা অর্থ কী?
উ: ইলেক চিহ্ন।
২৮. বর্জন চিহ্নের ইংরেজি নাম কী?
উ: Asterisk
২৯. বিন্দুর ইংরেজি নাম কী?
উ: Dot.
৩০. বিকল্প চিহ্নের ইংরেজি নাম কী? উ: Slash.
৩১. কোলোন-ড্যাশের আকার কেমন? উ: :-
৩২. অন্যর্থাসূচক অব্যয়ের পূর্বের শব্দের শেষে কি বসে?
উ: কমা।
৩৩. উদ্ধৃতি চিহ্নের আগে কি বসে?
উ: কমা।
৩৪. যেসব অব্যয় অনুমান প্রকাশ করে তাদের আগে বা দু’টি সন্নিহিত হলে কি বসে? উ: সেমিকোলন।
৩৫. প্রশ্ন রচনায় কি বসে?
উ: কোলন।
৩৬. দ্বিধা বোঝাতে কি ব্যবহূত হয়? উ: ড্যাশ চিহ্ন।
৩৭. বর্জন চিহ্ন হিসেবে কিসের ব্যবহার হয়?
উ: ত্রিবিন্দু।
