জেএসসি পরীক্ষার প্রস্তুতি-২০১৪: বাংলা

আপডেট : ১৫ জুন ২০১৪, ২০:০৬
শিল্পকলার নানা দিক প্রশ্ন-১। ‘আনন্দ ধারা বহিছে ভুবনে’ গানটির রচয়িতা কে? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন-২। ‘সব সুন্দরই সরাসরি প্রয়োজনের বইরে’-কথাটি কারা বলেন? উত্তর: জ্ঞানীরা। প্রশ্ন-৩। প্রয়োজনের বাইরে যে সুন্দর তা কাকে তৃপ্ত করে? উত্তর: মনকে তৃপ্ত করে। প্রশ্ন-৪। কালি-কলম, জল রং, প্যাস্টেল রং, তেল মিশ্রিত রং ইত্যাদি কীসের মাধ্যম? উত্তর: চিত্রকলার মাধ্যম। প্রশ্ন-৫। বাংলাদেশে পুরাকালে শিল্পীরা কী দিয়ে ছবি আঁকতেন? উত্তর: জল রং। প্রশ্ন-৬। তাল পাতায় আঁকা ছবির বহু নিদর্শন পাওয়া যায় কোথায়? উত্তর: পুরাতন পুঁথিতে। প্রশ্ন-৭। আমাদের দেশে কোন ভাস্কর্যগুলো অতীতে খুব প্রসিদ্ধ ছিল? উত্তর: পোড়ামাটির ভাস্কর্য। প্রশ্ন-৮। মুস্তাফা মনোয়ার কবে জন্মগ্রহণ করেন? উত্তর: ১৯৩৫ সালে ১লা সেপ্টেম্বর। প্রশ্ন-৯। মুস্তাফা মনোয়ারের বাবা কে ছিলেন? উত্তর: কবি গোলাম মোস্তফা। প্রশ্ন-১০। মুস্তাফা মনোয়ার কোন আর্ট কলেজের ছাত্র ছিলেন? উত্তর: কলকাতা আর্ট কলেজের। প্রশ্ন-১১। মুস্তাফা মনোয়ার কোথায় অধ্যাপনা করেছেন? উত্তর: ঢাকা চারুকলা কলেজে। প্রশ্ন-১২। মুস্তাফা মনোয়ারের শিশুদের শিল্পকলা বিষয়ক অনুষ্ঠানটির নাম কী? উত্তর: ‘মনের কথা’। প্রশ্ন-১৩। দ্বিতীয় ও ষষ্ঠ সাফ গেমসের মাসকট নির্মাতা কে? উত্তর: মুস্তাফা মনোয়ার। প্রশ্ন-১৪। ‘রস’ শব্দটির অর্থ কী? উত্তর: সাহিত্য পাঠ করে বা ছবি দেখে মনে যে অনুভূতি জাগে। প্রশ্ন-১৫। ‘গুহা-মানুষ’ কাদের বলা হয়? উত্তর: প্রাচীনকালে গুহায় বসবাসকারী মানুষদের। প্রশ্ন-১৬। পাথরে খোদাই করে বা মাটি দিয়ে আকার বা গড়ন নির্মাণের কাজকে কী বলা হয়? উত্তর: ভাস্কর্য। প্রশ্ন-১৭। স্থাপত্যকে ইংরেজিতে কী বলে? উত্তর: আর্কিটেকচার। প্রশ্ন-১৮। সুন্দর নকশা সৃষ্টি করে তৈরি কাঁথাকে কী বলা হয়? উত্তর: নকশিকাঁথা। প্রশ্ন-১৯। ‘গড়ন’ শব্দটির অর্থ কী? উত্তর: আকার। মংডুর পথে প্রশ্ন-১। চট্টগ্রামের ব্যান্ডেল রোড কাদের স্মৃতি বহন করে? উত্তর: পর্তুগিজদের। প্রশ্ন-২। ‘ম্রাউক-উ’ কী? উত্তর: প্রাচীন আরাকান রাজ্যের রাজধানী। প্রশ্ন-৩। দৌলত কাজী, আলাওল কোথায় সাহিত্যচর্চা করতেন? উত্তর: আরাকান রাজ্যের রাজসভায়। প্রশ্ন-৪। মিয়ানমারে রিকশার পরিবর্তে কী চলে? উত্তর: পাইক্যা। প্রশ্ন-৫। ‘ফুঙ্গি’ কী? উত্তর: বৌদ্ধ ভিক্ষু। প্রশ্ন-৬। মিয়ানমারের সবার সাধারণ পোশাক কী? উত্তর: লুঙ্গি। প্রশ্ন-৭। বাংলাদেশের কোথায় রাখাইন সমপ্রদায়ের লোক রয়েছে? উত্তর: পটুয়াখালীতে। প্রশ্ন-৮। আরাকান রাজ্য কাদের শাসনে ছিল? উত্তর: মুসলমানদের। প্রশ্ন-৯। ‘পাদরি’ কাদের বলা হয়? উত্তর: খ্রিস্টান ধর্মপ্রচারকদের। প্রশ্ন-১০। ‘অভিবাসন’ শব্দের অর্থ কী? উত্তর: স্বদেশ ছেড়ে অন্য দেশে বসবাস।