প্রিয় শিক্ষার্থীরা আজ পঞ্চম অধ্যায় থেকে
শূন্যস্থান পূরণ দেয়া হলো
প্রশ্ন: আল্লাহ তায়ালা মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে — পাঠিয়েছেন।
উত্তর: আল্লাহ তায়ালা মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে নবি-রসুল পাঠিয়েছেন।
প্রশ্ন:নবি-রসুলগণ ছিলেন উত্তম— অধিকারী ।
উত্তর: নবি-রসুলগণ ছিলেন উত্তম চরিত্রের অধিকারী।
প্রশ্ন:সর্বপ্রথম নবি ছিলেন—।
উত্তর: সর্বপ্রথম নবি ছিলেন হযরত আদম (আ)।
প্রশ্ন: সর্বশেষ নবি ছিলেন —।
উত্তর: সর্বশেষ নবি ছিলেন হযরত মুহম্মদ (স)।
প্রশ্ন:মহানবি হযরত মুহম্মদ (স) জন্মগ্রহণ করেন মক্কার বিখ্যাত —বংশে।
উত্তর: মহানবি হযরত মুহম্মদ (স)জন্মগ্রহণ করেন মক্কার বিখ্যাত কুরাইশ বংশে।
প্রশ্ন: মহানবি (স) এর পিতার নাম—।
উত্তর: মহানবি (স) এর পিতার নাম আব্দুল্লাহ ।
প্রশ্ন: মহানবি (স) এর মাতার নাম—।
উত্তর: মহানবি (স) এর মাতার আমিনা ।
প্রশ্ন: মহানবি (স) এর দাদার নাম—।
উত্তর: মহানবি (স) এর দাদার নাম মুত্তালিব।
প্রশ্ন: জন্মের পর মহানবি (স) এর নাম রাখা হয় —এবং —।
উত্তর: জন্মের পর মহানবি (স) এর নাম রাখা হয় মুহম্মদ এবং আহমদ।
প্রশ্ন: জন্মের পূর্বেই মহানবি (স) এর— মারা যান।
উত্তর: জন্মের পূর্বেই মহানবি (স) এর পিতা মারা যান।
প্রশ্ন: আইয়ামে জাহিলিয়া অর্থ—যুগ।
উত্তর: আইয়ামে জাহিলিয়া অর্থ মূর্খতার যুগ।
প্রশ্ন: মহানবি (স) এর জন্মের পর তার চাচা আবু লাহাবের দাসী —তাঁকে মাতৃস্নেহে লালন-পালন করেন।
উত্তর: মহানবি (স) এর জন্মের পর তার চাচা আবু লাহাবের দাসী সোয়েরা তাঁকে মাতৃস্নেহে লালন-পালন করেন।
প্রশ্ন: মহানবি (স) এর দুধমাতা হালিমা ছিলেন —গোত্রের।
উত্তর: মহানবি (স) এর দুধমাতা হালিমা ছিলেন বানু সাদ গোত্রের।
প্রশ্ন:—বছর পর্যন্ত বিবি হালিমা মুহম্মদ (স) কে লালন-পালন করেন।
উত্তর: পাঁচ বছর পর্যন্ত বিবি হালিমা মুহম্মদ (স) কে লালন-পালন করেন।
প্রশ্ন: মহানবি (স) — বছর বয়সে মা আমিনার কোলে ফিরে আসেন।
উত্তর: মহানবি (স) পাঁচ বছর বয়মে মা আমিনার কোলে ফিরে আসেন।
প্রশ্ন: মহানবি (স) এর দুধ ভাইয়ের নাম —।
উত্তর: মহানবি (স) এর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ।
প্রশ্ন: মহানবি (স) এর — বছর বয়সে মা মারা যান।
উত্তর: মহানবি (স) এর ছয় বছর বয়সে মা মারা যান।
প্রশ্ন: মহানবি (স) এর দাদা মারা যান তার —বছর বয়সে।
উত্তর: মহানবি (স) এর দাদা মারা যান তার আট বছর বয়সে।
প্রশ্ন: মহানবি (স) তার চাচা — আশ্রয়ে বড় হতে থাকেন।
উত্তর: মহানবি (স) তার চাচা আবু তালিবের আশ্রয়ে বড় হতে থাকেন।
