স্যামসাং স্মার্টফোনে অফার

আপডেট : ১৫ জুন ২০১৪, ২১:২৮
বিভিন্ন মডেলের স্মার্টফোনে বিশ্বকাপ উপলক্ষে বিশেষ মূল্য এবং অফার ঘোষণা করেছে স্যামসাং। অফারে গ্যালাক্সি এস৩, এস ৪, নোট ৩ নিও এবং নোট ৩-এর নতুন মূল্য যথাক্রমে ২৯,৭০০, ৪১,০০০, ৪১,৪০০ এবং ৫৯,০০০ টাকা। আর স্যামসাংয়ের নতুন ট্যাবলেট গ্যালাক্সি নোট প্রোর মূল্য ৭১,৯০০ টাকা। এসব স্মার্টফোন ও ট্যাবলেট পিসি ৬ এবং ১২ মাসের কিস্তিতেও পাওয়া যাবে। মডেলভেদে থাকছে ব্যাকপ্যাকসহ উপহার। স্যামসাং স্মার্টফোন ক্যাফেতে এই বিশেষ মূল্য এবং উপহার পাওয়া যাবে জুন মাস জুড়ে।