ঢাকার কামরাঙ্গীরচরের পশ্চিম রসুলপুরের উত্তর পাশে বিশাল জলাশয় রয়েছে। এই জলাশয় মশার অবাধ বিচরণ ক্ষেত্র। সন্ধ্যা হতেই মশা এলাকার বাসাবাড়িতে হানা দেয়। দিনেরবেলাতেও মশার অত্যাচার থেকে নিস্তার নেই। এ অবস্থায় এখানে মশক নিধনের জন্য আশু প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মোহাম্মদ সোহেল খাঁ,
৪২১, পশ্চিম রসুলপুর, কামরাঙ্গীর চর, ঢাকা ১২১১
