নগরীতে র্যাব পরিচয় দিয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলায় সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর আরিফ আহমেদকে (৪৬) জিজ্ঞাসাবাদের জন্য দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রবিবার চট্টগ্রাম মহানগর হাকিম সৈয়দ মাশফিকুল ইসলামের আদালত এ আদেশ দেন। পুলিশের পক্ষ থেকে তিনদিনের রিমান্ড চাওয়া হলে আদালত দুইদিন মঞ্জুর করেন।
গত ১৮ মে নগরীর ডবলমুরিং থানার চৌমুহনী এলাকায় র্যাব পরিচয়ে গোলাম রব্বানী মুন নামে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করে প্রাইভেট কার আরোহী দুর্বৃত্তরা। এসময় ওই ব্যবসায়ীর চিত্কারে আশেপাশের লোকজন এগিয়ে আসায় অন্যরা পালিয়ে গেলেও আরিফ আহমেদ ধরা পড়ে। জনতা তাকে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। আরিফ আহমদের বাসা নগরীর হালিশহর আবাসিক এলাকায়। আটকের পর আরিফ নিজেকে সেনা কর্মকর্তা বলে পরিচয় দেন।
এ ঘটনায় ব্যবসায়ী গোলাম রব্বানি মুন বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
