আওয়ামী লীগ নেতাকে লক্ষ্য করে যুবলীগ নেতার গুলি

আপডেট : ১৫ জুন ২০১৪, ২২:৪৬
রবিবার বিকালে নাটোরের লালপুর উপজেলার কেশবপুর উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গোপালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রোকসানা মর্তুজা লিলিকে লক্ষ্য করে গুলি করে পৌর যুবলীগ নেতা স্বপন (৩২)। লক্ষ্যভ্রষ্ট গুলিটি লাগে সজিব (১০) নামে এক স্কুল ছাত্রের গায়ে। কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র সজিবকে আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।