সম্প্রতি স্মার্ট টেকনোলজিসের উদ্যোগে খুলনার একটি স্থানীয় রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেল গিগাবাইট খুলনা ডিলার সম্মেলন। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গিগাবাইটের দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যবস্থাপক এলান সু। অনুষ্ঠানে খুলনা অঞ্চলের কম্পিউটার ব্যবসায়ীদের সাথে গিগাবাইটের হালনাগাদ পণ্যসমূহের বিষয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন গিগাবাইট বাংলাদেশের ব্যবস্থাপক খাজা মো. আনাস খান এবং স্মার্ট টেকনোলজিসের খুলনা শাখা ব্যবস্থাপক সরদার মুরাদ হোসেন।
