অদল-বদল সুবিধা নিয়ে ব্যয়সাশ্রয়ী স্যামসাং এম২০২০ মডেলের লেজার প্রিন্টার বাজারে এনেছে কম্পিউটার সোর্স। ইউএসবি সমর্থিত প্রিন্টারটি মিনিটে ২০ পৃষ্ঠা প্রিন্ট করতে সক্ষম। এতে রয়েছে ৪০০ মেগাহার্জ প্রসেসর এবং ৮ এমবি র্যাম। এর মাসিক ডিউটি সাইকেল দশ হাজার পৃষ্ঠা। এর মূল্য ৭,৩০০ টাকা হলেও পুরোনো-নষ্ট যেকোনো প্রিন্টারের বদলে ৫,৫০০ টাকায় কেনা যাবে এই প্রিন্টার। রয়েছে এক বছরের বিক্রয়োত্তর সেবা।
