জোকস

আপডেট : ১৬ জুন ২০১৪, ১৯:৫৬
 জেলখানায় নতুন কয়েদি এসেছে। নতুন কয়েদির পরিচয় হলো এক পুরোনো, বৃদ্ধ কয়েদির সঙ্গে— নতুন কয়েদি :আপনি কয় বছর ধরে আছেন? পুরোনো কয়েদি :১০ বছর। নতুন কয়েদি :আহা! নিশ্চয়ই খুব কষ্ট হয় আপনার। পুরোনো কয়েদি :বললে বিশ্বাস করবে না, আমি একদিন বিল গেটসের মতো জীবন যাপন করেছি। বিলাসবহুল হোটেলে থেকেছি, দামি খাবার খেয়েছি, বউকে দামি গয়না কিনে দিয়েছি। নতুন কয়েদি :তারপর? পুরোনো কয়েদি :তারপর একদিন, বিল গেটস থানায় অভিযোগ করলেন, তার ক্রেডিট কার্ডটা হারানো গেছে!  এক আম্পায়ারের কাণ্ড-কীর্তি মোটেই পছন্দ হচ্ছিল না দর্শকদের। পুরো গ্যালারি থেকেই দুয়োধ্বনি ভেসে আসছিল, ‘এই ব্যাটা আম্পায়ার ভুয়া বের হ। আহা, নিশ্চিত আউটটা দিল না।’ একপর্যায়ে মাঠ থেকে বেরিয়ে গ্যালারিতে গিয়ে বসলেন আম্পায়ার। পাশ থেকে এক দর্শক বললেন, ‘কী ব্যাপার, আপনিও দর্শক হয়ে গেলেন নাকি?’ আম্পায়ার :না মানে আপনাদের চিত্কার-চেঁচামেচি শুনে মনে হলো, এখান থেকেই বোধ হয় খেলাটা ভালো দেখা যায়!  ছেলে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে উঠছে। বাবা ভীষণ খুশি। আনন্দের আতিশয্যে বাবা বলেই ফেললেন, ‘তুই স্কুল পাস করেছিস। সেই খুশিতে আজ থেকে তোকে ক্লাবে যাওয়ার অনুমতি দিলাম।’ ছেলে :না বাবা, এ আমি করতে পারি না। বাবা :(খুশি হয়ে) কেন বল তো? ছেলে :কারণ, এক বছর হলো আমি ক্লাবে যাওয়া ছেড়ে দিয়েছি!