মৌসুমী ফল আম সবারই পছন্দ। সরস এই ফল দিয়ে আপনি চাইলে বানাতে পারেন নানা স্বাদের রেসিপি। মৌসুমী এই ফলের বিশেষ কয়েকটি রেসিপি নিয়ে এবারের আয়োজন—
পা কা আ ম ও চি ং ড়ি র সা লা দ
্উপকরণ :২টা পাকা আম (কিউব কাট), ৮০ গ্রাম সিদ্ধ চিংড়ি (কিউব কাট), ২ টেবিল চামচ লেবুর রস, ১০ গ্রাম ধনেপাতা, ০৫ গ্রাম কাঁচামরিচ (কুচি করে কেটে নিতে হবে), ২ টেবিল চামচ ওলিভ ওয়েল, ৩ গ্রাম রসুন (কুচি করে কেটে নিতে হবে), ৪ গ্রাম পেঁয়াজ (কুচি করে কেটে নিতে হবে), লবণ ও গোল মরিচের গুঁড়া (স্বাদমতো)।
প্রণালি :সব উপকরণ একসাথে মিশিয়ে নিন ও পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।
০০০০০
আ ম ও রা ই স নু ডু ল স সা লা দ
উপকরণ :২টা আম, জুলিয়ান কাট (চিকন করে কেটে নিতে হবে), ৬০ গ্রাম রাইস নুডুলস (সিদ্ধ করে নিতে হবে), ৪ গ্রাম আদা কুচি, ৩ গ্রাম কাঁচা মরিচ কুচি, ২ টেবিল চামচ লেবুর রস, ৩ টেবিল চামচ সুইট চিলি সস, লবণ ও গরম মসলা স্বাদমতো।
প্রণালি :সব উপকরণ একসাথে মিশিয়ে নিন ও পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।
০০০০০০০০০০
পা কা আ মে র সা লা দ
উপকরণ :অর্ধেক লালক্যাপসিকাম, অর্ধেক সবুজ ক্যাপসিকাম, অর্ধেক গাজর (জুলিয়ান কাট বা চিকন করে কেটে নিতে হবে), ১০ গ্রাম ধনেপাতা, ১০ গ্রাম পুদিনাপাতা, ১০ গ্রাম সবুজ পেঁয়াজ (চিকন করে কেটে নিতে হবে, সাজানোর জন্য), ২টি পাকা আম (খোলস ছাড়িয়ে, কিউব করে কেটে নিতে হবে), ১ টেবিল চামচ বাদাম ভাজা (সাজানোর জন্য), লবণ ও গোলমরিচের গুঁড়া (স্বাদমতো)।
সাইট্রাসভিনেগ্রেট বা স্পাইসিলেবুরড্রেসিং বানাতে যা লাগবে :১টি ছোট কমলা, অর্ধেক লেবু, ১ টেবিল চামচ তিলের তেল, ১ টেবিল চামচ রাইস ভিনেগার, ১ টেবিল চামচ আদা কুচি, ১টি রসুনের কোয়া, লবণ ও গরম মসলা (স্বাদমতো)।
প্রণালি :সব উপকরণ একসাথে মিশিয়ে নিন ও পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।
০০০০০০০০০০
আ ম ও বি ন স্প্রা উ ট সা লা দ
উপকরণ :২টা পাকা আম (কিউব করে কেটে নিতে হবে), ৫০ গ্রাম বিনস্প্রাউট বা মাষকলাই ডালের অঙ্কুর, ৩০ গ্রাম লেটুসপাতা, ৪ গ্রাম কাঁচা মরিচ (কুচি করে কেটে নিতে হবে), ৫ গ্রাম ধনেপাতা, ১০ মিলি ভুট্টার তেল, ১ টেবিল চামচ লেবুর রস।
প্রণালি :সব উপকরণ একসাথে মিশিয়ে নিন ও পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।
