এসিআই ফর্মুলেশনের ১৮ তম বার্ষিক সাধারণ সভায় ২০১৩ সালের সমাপ্ত বছরের জন্য ১০ টাকা মূল্যের শেয়ারে ২৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। সম্প্রতি রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান এম আনিস উদ্্ দৌলা। সভায় অন্যান্যের মধ্যে কোম্পানি সেক্রেটারী সীমা আবেদ রহমান, ডিরেক্টর মিসেস নাজমা দৌলা, ড. আরিফ দৌলা, জুনেদ আহমেদ চৌধুরী ও ড. এফ এইচ আনসারী, ম্যানেজিং ডিরেক্টর সুস্মতা আনিস উপস্থিত ছিলেন। — প্রেস বিজ্ঞপ্তি
