গরমে শীতের কুয়াশা!

আপডেট : ১৬ জুন ২০১৪, ২০:৪৯
প্র্রখর রোদ্দুর, ভ্যাপসা গরমে মানুষ অতিষ্ট। এর মাঝে গঙ্গাচড়াসহ রংপুর এলাকায় গত দু’দিন ধরে সকালে হালকা কুয়াশা দেখা যাচ্ছে। বেশ কিছুদিন থেকে গঙ্গাচড়ায় বৃষ্টিপাত নেই। বোরো ধান কাটার পর কৃষকরা আমন মৌসুমের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। এ সময় বৃষ্টিপাত না হওয়ায় তারা হতাশ। অনেকেই বলছেন, এ সময়ে কুয়াশা খুবই খারাপ লক্ষণ। খরা হওয়ার সম্ভাবনা। সকালে কুয়াশা হওয়ার কারণে দিনে প্রচণ্ড গরম আর শেষ রাতে ঠাণ্ডা পড়ছে। তাপমাত্রার এই উঠানামায় অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।