চট্টগ্রাম বন্দর থেকে অবশেষে ছাড়া পেলো মালয়েশীয় ট্যাংকার

আপডেট : ১৬ জুন ২০১৪, ২০:৫০
স্থানীয় পিএন্ডআই ক্লাব গ্যারান্টি দেয়ায় অবশেষে ছাড়া পেয়েছে মালয়েশিয়ার পতাকাবাহী জ্বালানি তেল বহনকারী ট্যাংকার এমটি এনজর্ড এরিক। জাহাজটি গতকাল সোমবার মেঘনা পেট্রোলিয়ামের জেটি ডলফিন-৫ ত্যাগ করে বহির্নোঙরে চলে গেছে। গত শুক্রবার দুপুরে এই ট্যাংকারটির ধাক্কায় ডলফিন-৫ জেটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। পিএন্ডআই ক্লাব জাহাজ মালিকের পক্ষে ক্ষতিপূরণ প্রদানের দায়িত্ব নিয়ে চিঠি প্রদান করায় এমটি এনজর্ড এরিকের এখন চট্টগ্রাম বন্দর ত্যাগ করতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন মেঘনা পেট্রোলিয়ামের টার্মিনাল ম্যানেজার মফিজুর রহমান।