মোঃ গিয়াস উদ্দিনের (৩৮) দুটি কিডনিই নষ্ট। তার কিডনি প্রতিস্থাপন এবং প্রতিস্থাপন পূর্বক ডায়ালাইসিস-এর জন্য আনুমানিক ২০-২৫ লাখ টাকার প্রয়োজন। প্রতি সপ্তাহে তার ডায়ালাইসিস বাবদ খরচ হচ্ছে ১০ থেকে ১৫ হাজার টাকা। স্বল্প বেতনভুগী চাকরিজীবী মোঃ গিয়াস উদ্দিনের পক্ষে এই ব্যয়বহুল চিকিত্সা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। তাই তিনি সমাজের দানশীল ও বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা- সঞ্চয়ী হিসাব নং- ১৬৭৪-১০১-৫৯৪৫৪, পূবালী ব্যাংক লিঃ, বাবুগঞ্জ শাখা। মোবাইল- ০১৭১৬২৫৮১৮৮।
