অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সিকদার বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান পদে যোগদান করেছেন। এর আগে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভসহ কমনওয়েলথ বৃত্তি নিয়ে স্লোভেনিয়ার লুবলিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। —প্রেস বিজ্ঞপ্তি
