গুনাহ ও জাহান্নাম থেকে মুক্তির রাত শবে-বরাত

আপডেট : ১৬ জুন ২০১৪, ২২:১৩
রাজধানীর মোহাম্মদপুরের আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসা ও জৈনপুরী খানকা শরীফ কমপ্লেক্সের উদ্যোগে পবিত্র শবে-বরাত উপলক্ষে এক ওয়াজ ও মিলাদ মাহফিল হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী, মোঃ সফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং শেখ জহির আহমেদের সঞ্চালনায় এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ওয়াজ করেন শিশু বক্তা পীরজাদা সৈয়দ মেশকাতুর রহমান জৈনপুরী ও সৈয়দ হোমাইয়াদ মাবরুক জৈনপুরী। প্রধান অতিথির বয়ানে জৈনপুরী পীর সাহেব বলেন, শবে-বরাতের অর্থ হল মুক্তির রজনী অর্থাত্ এই রাতে যারা আল্লাহর নিকট যাচনা করবে তারা গুনাহ ও জাহান্নামের অগ্নি থেকে মুক্তি পাবে।-প্রেস বিজ্ঞপ্তি