একরাম হত্যা মামলা

আসামি রাসেল আবার ৩ দিন রিমান্ডে

আপডেট : ১৬ জুন ২০১৪, ২২:১৪
জেলায় ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরামকে গুলি করে ও আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যায় জড়িত আসামি এমরান হোসেন ওরফে শেখ রাসেলের আবারো ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ৫ দিনের রিমান্ড শেষে গতকাল সোমবার দুপুরে তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ পুনরায় ৭ দিনের রিমান্ডের আবেদন করলে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. খায়রুল আমিন শুনানি শেষে তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। উল্লেখ্য, গত ১০ জুন জিএ একাডেমি রোডের নুরিয়া মাদ্রাসার সামনে থেকে রাসেলকে রাত ১১টার সময় গ্রেফতার করে ফেনীর ডিবি পুলিশ। পরদিন মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।