সরাইলে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা

আপডেট : ১৬ জুন ২০১৪, ২২:১৪
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চাঁদাবাজি মামলার সাক্ষী হওয়ায় এক আওয়ামী লীগ নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। গতকাল সোমবার উপজেলার শাহবাজপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও সাবেক ইউপি সদস্য সোহেল মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ছোট ভাই শাহবাজপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি কাইয়ুম জানান, দেড় মাস পূর্বে স্থানীয় সোলেমান মিয়ার পুকুরের মাছ বিষ দিয়ে মেরে ফেলে এলাকায় কয়েকজন সন্ত্রাসী। এ ঘটনায় মামলা হলে সোহেল মিয়া সাক্ষ্য দেন। এরই জের ধরে সন্ত্রাসীরা তাকে বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে আসছে।