ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নতুন প্রশাসক

আপডেট : ১৬ জুন ২০১৪, ২২:১৭
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন প্রশাসক নিয়োগ হিসেবে পেয়েছেন ভূমি মন্ত্রণালয়ে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইব্রাহিম হোসেন খান। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করে। এর আগে ২৫ মে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আলমগীরকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। অপর প্রজ্ঞাপনে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. মো. আফছারুল আমীন অভিপ্রায় অনুযায়ী ‘রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) ২য় পর্যায়’ শীর্ষক প্রকল্পের সহকারী পরিচালক মোহাম্মদ ফরিদ উদ্দীনকে তার একান্ত সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।