এসএসসি’র পুনঃনিরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে ৮০ জনের গ্রেড পরিবর্তন

আপডেট : ১৬ জুন ২০১৪, ২২:২২
এবারের এসএসসি পরীক্ষায় খাতা পুনঃনিরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে ৮০ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ৪৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ গ্রেড পেয়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক তোফাজ্জুর রহমান জানান, ২০১৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর ৪ হাজার ৯৫৮ জন পরীক্ষার্থী তাদের ১০ হাজার ১৭৩টি বিষয়ের খাতা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করে। খাতা পুনঃনিরীক্ষার পর ৮০ জনের ফলাফলের গ্রেড পরিবর্তন করা হয়। এর মধ্যে ৪৯ জন জিপিএ-৫ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। ২১ জন অকৃতকার্য পরীক্ষার্থী কৃতকার্য হয়েছেন। আরও ১০ জন পরীক্ষার্থীর গ্রেড উন্নীত হয়েছে।