কুরআন মজিদে ২৫ জন নবির নাম উল্লেখ আছে
ইসলাম ও নৈতিক শিক্ষা
মুহাম্মদ মিজানুর রহমান
সহকারি শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়,পিরোজপুর
প্রিয় শিক্ষার্থীরা আজ পঞ্চম অধ্যায় থেকে
শূন্যস্থান পূরণ দেয়া হলো
গত সোমবারের পর
সংক্ষিপ্ত উত্তর-প্রশ্ন
প্রশ্ন: নবি-রসুলগণ কেমন ছিলেন ?
উত্তর: তারা ছিলেন সত্যবাদী ,নির্লোভ, নিষ্পাপ,দয়ালু ও মানবদরদি।
প্রশ্ন:কুরআন মজিদে কতজন নবির নাম উল্লেখ আছে?
উত্তর: কুরআন মজিদে ২৫ জন নবির নাম উল্লেখ আছে ।
প্রশ্ন: কারা মানুষের মহান ও আদর্শ শিক্ষক ছিলেন ?
উত্তর: নবি-রসুলরা মানুষের মহান ও আদর্শ শিক্ষক ছিলেন।
প্রশ্ন: নরি-রসুলরা মানুষকে হাতেকলমে কীভাবে আল্লাহর হুকুম শিক্ষা দিয়েছেন ?
উত্তর: নিজেরা আল্লাহর হুকুম পালন করে মানুষকে হাতেকলমে শিক্ষা দিয়েছেন।
প্রশ্ন: মহানবি (স) কখন জন্মগ্রহণ করেন ?
উত্তর: মহানবি (স) ৫৭০ খ্রিস্টাব্দের ২০ এপ্রিল এবং রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সোমবার মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন ।
বর্ণনামূলক প্রশ্ন
প্রশ্ন: হযরত মুহাম্মদ (স) এর জন্মের সময় আরবের অবস্থা কেমন ছিল ?
উত্তর: হযরত মুহাম্মদ (স) এর জন্মের সময় আরবের লোকেরা নানা পাপের কাজে লিপ্ত ছিল। মারামারি ,কাটাকাটি, ঝগড়া-ফ্যাসাদ,যুদ্ধবিগ্রহ চুরি, ডাকাতি,হত্যা ,লুণ্ঠন ,মদ ,জুয়া ইত্যাদি নিয়ে মেতে ছিল। ঐতিহাসিকগণ আরবের অন্ধকার যুগে যুদ্ধবিগ্রহের সংখ্যা বারো হাজার বলে উল্লেখ করেছেন। এক আল্লাহকে ভুলে তারা নানা দেবদেবী বানিয়ে পুজো করতো। এমনকি পবিত্র কাবা ঘরেও তারা ৩৬০ টি মূর্তি স্থাপন করেছিল। পণ্যের মতো বাজারে মানুষ কেনা-বেচা হতো।
মনিবরা দাস-দাসীদের প্রতি অমানবিক নির্যাতন করতো। পরিবার ও সমাজে নারীদের কোনো মানসম্মান ছিল না। বৈবাহিক বন্ধনের পবিত্রতা ক্ষুণ্ন করে পুরুষেরা একাধিক স্ত্রী গ্রহণ ও বর্জন করতে পারতো। ব্যভিচার ও অবৈধ প্রণয়ের মতো ঘৃণ্য কাজেও তারা লিপ্ত হতো। স্বামীর অনুমতিক্রমে স্ত্রী বীর- সন্তান লাভের আশায় পরপুরুষের সাথে অবৈধ প্রণয়ে লিপ্ত হতো। ইমরাউল কায়েসের কবিতায় -তার প্রেমিক নিয়ে রাতে পাহাড়ে যাবার পর প্রেমিকার সাথে মিলনের দৃশ্য বর্ণনা করেছে। অশ্লীলতার চরম নগ্নরূপ ছিল তত্কালীন আরব সমাজ। মেয়ে শিশুদের নিষ্ঠুরভাবে জীবন্ত মাটিতে পুঁতে রাখা হতো। কন্যা সন্তান জন্মগ্রহণ করা পিতামাতার জন্য খুবই অপমানের বিষয় ছিল। মানুষের জানমালের কোনো নিরাপত্তা ছিল না। এসব বর্বর আচারব্যবহার, কুসংস্কার, পাপপঙ্কিলতা ছিল আরবের লোকদের নিত্যদিনের ব্যাপার।
