বিশ্বকাপ ফুটবলের চলতি আসরে যারা মাঠের সবচেয়ে উজ্জ্বল তারকা তাদের অনেকেরই হয়তো জন্ম হয়নি তখন। অথচ সেই ১৯৮২ সালে স্পেনের মাটিতে প্রথম বিশ্বকাপ খেলা একজন খেলোয়াড় পরবর্তী পাঁচ আসরে যে রেকর্ড গড়েছিলেন সেটি যে কারও জন্যই আজও সমান ঈর্ষণীয়। এই খেলোয়ারটি হলেন পশ্চিম জার্মানির হয়ে খেলা এক সময়কার বিশ্বসেরা মধ্যমাঠের খেলোয়াড় লোথার ম্যাথুস। ১৯৮২ থেকে শুরু করে ১৯৮৬, ১৯৯০, ১৯৯৪ আর ১৯৯৮ সালের বিশ্বকাপে অংশ নেওয়ার মাধ্যমে পাঁচটি বিশ্বকাপে রেকর্ড ২৫টি ম্যাচ খেলার গৌরব অর্জন করেন ম্যাথুস। আর চলতি বিশ্বকাপের গ্রুপ ম্যাচে নিজের দলের কাছে পর্তুগালের বিপর্যস্ত হওয়ার দিনে বহুদিন আগে গড়া তার সেই কীর্তির আনুষ্ঠানিক স্বীকৃতি ও সার্টিফিকেটই উপহার দেওয়া হয়েছে গিনেজের পক্ষ থেকে।
