জোকস

আপডেট : ১৭ জুন ২০১৪, ১৯:৫৩
 ছোট্ট বিল্টুকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে ডাকপিয়ন তার হাতেই বিল্টুর মায়ের চিঠিটা দিয়ে বললেন, ‘এই যে খোকা! এটা তোমার মায়ের কাছে দিয়ে দিও!’ কিন্তু দরজা দিয়ে ভেতরে ঢুকতে যেয়ে হঠাত্ করেই বিল্টুর হাত থেকে চিঠিটা উড়ে গিয়ে বৃষ্টির জমা পানিতে পড়ে ভিজে গেল। বিল্টুও দেরি না করে ভেজা চিঠিটা উঠিয়ে নিয়ে ডাকপিয়নের কাছে গেল। তারপর চিঠিটা তাকে দেখিয়ে বললো, ‘দেখুন এই চিঠিটা না ভিজে গেছে। আমাকে আপনার ব্যাগ থেকে পাল্টে একটা ভালো চিঠি দিন!’  :তোর হাতে কী ফুল এটা? গোলাপ? :না এটা হলো ক্রিসেনথিমাম। :আরে দূর এই নামে আবার কোনো ফুল আছে না কি? :অবশ্যই আছে। :তাহলে ফুলের নামটা বানান করে বলতো, আমি ইন্টারনেটে খুঁজে দেখি। :না...মানে! তুই-ই মনে হয় ঠিক বলেছিস! এটা গোলাপই হবে।  একটা মেয়েকে দেখে একটা ছেলের খুব পছন্দ হলো। ছেলেটি মেয়েটির নাম জানতে ইচ্ছে হলো, কিন্তু সরাসরি বলতে পারছিল না। তখন মেয়েটিকে প্রশ্ন করলো: আচ্ছা, আপনি কি এমন কাউকে চিনেন যার নাম আর আপনার নাম একই। মেয়েটি বলল : হ্যাঁ, চিনি। ছেলে :কী নাম তার? মেয়ে :পলি  মা :কী ব্যাপার? এক হাতে মোজা পড়েছ কেন? আরেকটা কি হারিয়েছ? ছেলে :না মা, আরেকটা হারাইনি তো! এখন একটাই খুঁজে পেয়েছি!