থাইল্যান্ডে ক্ষমতায় থাকতে মিত্র খুঁজছে সেনা সমর্থিত দল

আপডেট : ২৮ মে ২০১৯, ০০:৩৯

থাইল্যান্ডে বিরোধপূর্ণ নির্বাচনের পর ক্ষমতায় টিকে থাকতে নতুন মিত্র খুঁজছে সেনা সমর্থিত দল পালাং প্রাচা রাথ পার্টি। দলটির নেতা উত্তমা সাভানায়েনা বলেন, দুটি দলকে সরকারে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে। ওই দুটি দল যোগ দিলে সামান্য সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারবে ক্ষমতাসীন পালাং প্রাচা রাথ পার্টি। ডেমোক্র্যাট এবং ভুমজাইথাই দল দুটির নেতারা জানিয়েছেন, তারা আমন্ত্রণপত্র পেয়েছেন। দলের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত হবে। -রয়টার্স