পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মোঃ আল আমিন নিখোঁজ হওয়ার ৮ দিনেও খোঁজ মেলেনি। আল আমিন উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের ফারুক হোসেনের পুত্র। জানা যায়, আল আমিন প্রতিদিনের ন্যায় গত ৮ জুন সকালে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। এরপর আর সে বাড়িতে ফেরেনি। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির মল্লিক জানান, নিখোঁজ স্কুলছাত্রের পরিবারের পক্ষ থেকে জিডি করার পরপরই দেশের সকল থানায় সংবাদ পৌঁছানো হয়েছে এবং নিখোঁজের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
