রামগড়ে ২০ হাজার চায়ের চারা ও ২শ’ আমগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

আপডেট : ১৭ জুন ২০১৪, ২০:২৬
রামগড়ের রুপাইছড়ি এলাকায় একটি নতুন সৃজিত চা বাগানে প্রায় ২০ হাজারটি চায়ের চারা ও ২শটি আম গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে যমুনা টি প্লান্টেশন নামে চা বাগানে এ ঘটনা ঘটে। উপজেলার পাতাছড়া ইউনিয়নে অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত ক্ষতিগ্রস্ত বাগানটির মালিক মো: শাহাদাত্ হোসেন সাদী জানান, দুর্বৃত্তরা বাগানের পানি সেচের প্লাষ্টিকের দীর্ঘ পাইপ লাইনও কেটে টুকরা টুকরা করে ফেলে। এতে সব মিলিয়ে সাড়ে তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তার দাবী। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তিনি তা বলতে পারেননি।