সাজিদ সালাউদ্দিন
সাজিদ সালাউদ্দিন এসএসএসি পরীক্ষায় মতিঝিল আইডিয়াল স্কুল থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা এস এম আকরাম আইন মন্ত্রণালয়ে সংযুক্ত কর্মকর্তা (যুগ্ম জজ) এবং মা মরহুমা রওনক শিরীন। সাজিদ চিকিত্সক হতে চায়।
নুসরাত জাহান
নুসরাত জাহান এসএসসি পরীক্ষায় বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে। তার পিতা কৃষক আ: রশিদ ও মাতা মুনজিলা বেগম গৃহিণী। নুসরাত ডাক্তার হতে চায়।
আব্দুল মান্নাফ
আব্দুল মান্নাফ এসএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগে তুষারধারা হাই স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ ৫ পেয়েছে। তার বাবা আবুল হাশেম ব্যবসায়ী ও মা নাসরিন সুলতানা গৃহিণী।
কাজী কাওসার
কাজী কাওসার মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় বেরাইদ মুহাম্মাদিয়া দাখিল মাদরাসা থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়েছে। সে আবুল হোসাইন ও সাহরুননেছার ছেলে।
মো. হাদিসুর রহমান
মো. হাদিসুর রহমান এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের অধীনে বেরাইদ মুসলিম হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়েছে। সে আবদুল আজিজ ও রাবেয়া খাতুনের ছেলে।
খায়রুন নাহার
খায়রুন নাহার এসএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগে তুষারধারা হাইস্কুল এন্ড কলেজ থেকে জিপিএ ৫ পেয়েছে। তার বাবা কাওসার আহমেদ ব্যবসায়ী ও মা রেহানা গৃহিণী।
