গেমারদের জন্য গেমিং পিসির সাথেই প্রয়োজন হয়ে পড়ে বিশেষ সুবিধার গেমিং কিবোর্ড এবং মাউস। গেমিংয়ের জন্য এসব অ্যাকসেসরিজ নির্মাতা হিসেবে সুনাম রয়েছে করসেয়ারের। তাদের কে৭০ আরজিবি মেকানিক্যাল কিবোর্ড তেমনই একটি গেমিং কিবোর্ড। এতে ব্যবহার করা হয়েছে প্যানাসনিকের ডিসপ্লে কন্ট্রোলার এবং ১৬.৭ মিলিয়ন কালারের আরজিবি এলইডি। এর ফলে যেকোনো ইফেক্ট প্রদর্শন করতে পারে। বৈচিত্র্যময় সব ইফেক্ট আগে থেকেই প্রোগ্রাম করা রয়েছে এতে। তবে সেগুলো পছন্দ না হলে নিজের মতো করেও ইফেক্ট প্রোগ্রাম করে নেওয়া যাবে। আর পূর্ণাঙ্গ কিবোর্ডের সকল সুবিধার সাথে গেমিংয়ের জন্য রয়েছে বাড়তি ‘কি’ এবং কাস্টমাইজ করার উপযোগী ‘কি’। গেমিংয়ে প্রিমিয়াম অভিজ্ঞতা দিতে সক্ষম এই কিবোর্ডের দামটাও বেশ চড়া—১৭০ ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় ১৪ হাজার টাকা!
