জেনে নিন : ম্যালওয়্যার

আপডেট : ১৭ জুন ২০১৪, ২০:৫৭
ম্যালওয়্যার শব্দটির সাথে এখন অনেকেই পরিচিত হয়ে উঠেছেন। মূলত ‘ম্যালিশিয়াস সফটওয়্যার’ শব্দযুগলকে একত্রিত করে তৈরি করা হয়েছে ম্যালওয়্যার শব্দটি। এটি এমন এক ধরনের সফটওয়্যার যা কোনো পিসিতে প্রবেশ করলে সেই পিসির সংবেদনশীল সব তথ্য সংগ্রহ করতে পারে এবং পিসিতে রক্ষিত ব্যক্তিগত সব তথ্য হাতিয়ে নিতে পারে। কোড, স্ক্রিপ্ট, অ্যাকটিভ কনটেন্ট বা সফটওয়্যারের রূপে হাজির হতে পারে ম্যালওয়্যার।