রাঙ্গামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে সিসি টিভি ক্যামেরা স্থাপন করেছে পুলিশ। সিসি ক্যামেরার মাধ্যমে রাঙ্গামাটি শহরে প্রবেশমুখ, নির্গমন ও খাগড়াছড়ি আগমন ও নির্গমন উভয় ক্ষেত্রে তথ্য চিত্র ধারণ করা হবে। তাছাড়া শহরের আসাম বস্তি, সরকারি কলেজ গেইট, সমতা ঘাট, রিজার্ভ বাজার ও তবলছড়ি এলাকায় এসব সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। রাঙ্গামাটি জেলা শহরকে পুলিশের নিয়ন্ত্রণে রাখতে এসব সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাঙ্গামাটি শহরের প্রবেশমুখ মানিকছড়ি এলাকায় ৩টি সিসি ক্যামেরা স্থাপন করেন, পুলিশ সুপার আমেনা বেগম। এসময় রাঙ্গামাটি জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ সাজ্জাদ হোসেন পিএসসি, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ (গোয়েন্দা), অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
