বগুড়ায় জাহান আরা-লুত্ফর রহমান ফাউন্ডেশনের সম্মাননা প্রদান

আপডেট : ১৭ জুন ২০১৪, ২০:৫৯
জিএম সজল, বগুড়া প্রতিনিধি বগুড়া শহরের জলশ্বেরীতলার করতোয়া অডিটোরিয়ামে গত সোমবার বিকালে মুক্তিযুদ্ধ, শিক্ষা, সাহিত্য ও চিকিত্সায় বিশেষ অবদানের জন্য ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনন্য সম্মাননা প্রদান করেছে জাহান আরা ও লুত্ফর রহমান ফাউন্ডেশন। এবারের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৬ শিক্ষার্থীকেও সংবর্ধনা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন, মুক্তিযুদ্ধে শিরিন বানু মিতিল, শিক্ষা ও গবেষণায় অধ্যাপক ড. মুনতাসীর মামুন, সাহিত্যে সরকার আশরাফ, চিকিত্সায় ডা. সামন্ত লাল সেন এবং শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। জিপিএ-৫ প্রাপ্তরা হচ্ছেন, আইরিন আকতার, সুজ্জাদা সুহী, মুশফিকা সুলতানা মিশু, সাদিয়া আফরিন, রিতা রানী ও সুরাইয়া আক্তার। ফাউন্ডেশনের সভাপতি মাসুদার রহমান এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ফরিদপুর রাজেন্দ্র কলেজে এ এফ মুজিবুর রহমান স্বর্ণপদক বিতরণ তরিকুল ইসলাম হিমেল, ফরিদপুর প্রতিনিধি ফরিদপুরে এ,এফ,মুজিবুর রহমান স্বর্ণপদক ও পুরস্কার বিতরণ করা হয়েছে । মঙ্গলবার দুপুরে সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগের কৃতী শিক্ষার্থীদের এ পদক দেওয়া হয় । এ,এফ,মুজিবুর রহমানের জন্মভূমি ফরিদপুরে কলেজ পর্যায়ে এই প্রথম এই পুরস্কার প্রবর্তন করা হল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১০ সালে অনুষ্ঠিত বি,এস,সি (অনার্স) এবং এম,এস,সি পরীক্ষায় প্রথম শ্রেণী প্রাপ্ত এবং কলেজের মধ্যে প্রথম স্থান অধিকারী রুমানা ইয়াসমীন এবং কবিতা রানী মন্ডল এই পুরস্কার পান। তাদেরকে এক ভরি ওজনের স্বর্ণপদকসহ রুমানা ইয়াসমীনকে ১০ হাজার টাকা এবং কবিতা রানী মন্ডলকে ১৫ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়। গণিত বিভাগের প্রধান প্রফেসর হরিদাস হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর মোঃ মাহাবুবুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর তারিক হোসেন খান, এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি মিজানুর রহমান, মাহফুজুল আলম মিলন, লোনা রহমান প্রমুখ।