মাইক্রোসফটের কান্ট্রি ম্যানেজার হলেন সোনিয়া বশির কবির

আপডেট : ১৭ জুন ২০১৪, ২১:০০
মাইক্রোসফট বাংলাদেশে কান্ট্রি ম্যানেজার হিসেবে নিযুক্ত হয়েছেন সোনিয়া বশির কবির। ২০১২ সাল থেকে এই পদে দায়িত্ব পালন করা পুবুদু বাসনায়েকের স্থলাভিষিক্ত হয়েছেন ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করা সোনিয়া। তার নিয়োগ প্রসঙ্গে মাইক্রোসফট সাউথইস্ট এশিয়ার প্রেসিডেন্ট সিজার সারনুদা বলেন, ‘ডেলকে নেতৃত্ব প্রদান এবং এন্টারপ্রাইজ টেকনোলজি প্রোভাইডারদের সাথে কাজ করার অভিজ্ঞতার জন্য আমরা মনে করি সোনিয়া বাংলাদেশে মাইক্রোসফটের ‘মোবাইল ফার্স্ট, ক্লাউড ফার্স্ট’ লক্ষ্য অর্জনের জন্য যোগ্য ব্যক্তি।’ নতুন এই দায়িত্ব পেয়ে সোনিয়া বশির কবির নিজে খুব উচ্ছ্বসিত বলে জানান। ২০১২ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকারকে সব ধরনের সহায়তা মাইক্রোসফটের পক্ষ থেকে করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।