রাজবাড়ী বাজারে কয়েক কোটি টাকা মূল্যের সংখ্যালঘু পরিবারের জমি দখল করে রাখার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার অবস্থান ধর্মঘট পালন করা হয়। সংখ্যালঘু পরিবারের সদস্য অজিত কুমার সাহার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওই অবস্থান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে অজিত কুমার সাহার ছেলে মানিক কুমার সাহা, স্থানীয় বাসিন্দা আলমগীর শেখ তিতু, আরিফুল ইসলাম রোমান প্রমুখ বক্তৃতা করেন।
বক্তারা বলেন, স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারী মৃত গোলজার হোসেন ওরফে গোলজার হাজী ওই জমি দখল করে সেখানে হাজী মার্কেট প্রতিষ্ঠা করেন। বর্তমানে সে জমি গোলজার হাজীর ছেলে শহিদ হোসেন, দোলোয়ার হোসেন, আমিরুল হোসেন, কামিরুল হোসেন ও শামীরুল হোসেন অবৈধ ভাবে দখল করে রেখেছেন।
দুর্বৃত্তদের আগুনে ঝলসে
গেছে মাদ্রাসা ছাত্রী লাবনী
রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের বারান্দায় শুয়ে অসহ্য যন্ত্রণা নিয়ে কাতরাচ্ছে মাদ্রাসা ছাত্রী লাবনী আক্তার (১৮)। ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তদের দেয়া আগুনে তার কপাল থেকে কোমর পর্যন্ত শরীরের অর্ধেক অংশ ঝলসে গেছে। গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও কমছে না তার যন্ত্রণা।
লাবনীর পিতার নাম আলম সরদার জেলা সদরের ভবদিয়ার সাভার গ্রামে তাদের বাড়ি। সে জেলা সদরের বরাট আকিরুননেছা ইসলামিয়া আলিম মাদ্রাসার আলিম (এইচএসসি) দ্বিতীয় বর্ষের ছাত্রী। ধারণা করা হয় লাবনীর স্বামীর সাথে বিরোধের জের ধরেই দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।
