গৌরচন্দ্র বালা
মুক্তিযুদ্ধের সংগঠক এবং সাবেক মন্ত্রী অ্যাডভোকেট গৌরচন্দ্র বালার নবম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। এ উপলক্ষে আজ ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লাস্থ প্রয়াতের বাড়িতে গীতা পাঠ, পূজা-অর্চনা, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আকবর আলী মণ্ডল
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক সহকারী মহাব্যবস্থাপক ও বিরামপুর উপজেলার অন্যতম শিক্ষাবিদ মো. আকবর আলী মণ্ডলের ২য় মৃত্যুবার্ষিকী আগামীকাল বৃহস্পতিবার। পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও দোয়া প্রার্থনা করা হয়েছে।
