টানা চার কার্যদিবস পতনের পর দেশের উভয় শেয়ারবাজারে সূচক সামান্য বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের চেয়ে কমেছে। গতকাল ডিএসইতে মোট ২৯৫ টি কোমপানির ৫ কোটি ৪৪ লাখ ৪১ হাজার ৬৫৯ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসই’তে গতকাল মোট লেনদেনের পরিমাণ ২৩৩ কোটি ৯১ লাখ ৯২ হাজার ৮৬৯ টাকা। যা আগের দিনের চেয়ে ২৯ কোটি ৬১ লাখ টাকা কম।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১ দশমিক ৯ পয়েন্ট বেড়ে ৪৩৪০ দশমিক ৪৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক শূন্য দশমিক ৮২ পয়েন্ট বেড়ে ১৬০৬ দশমিক ২৮ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ১ দশমিক ২৭ পয়েন্ট কমে ৯৯৯ দশমিক ৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ২৯৫ টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৪৭ টির, কমেছে ৯৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১ টি কোম্পানির শেয়ারের।
লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোমপানি হলো- লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসআরএম স্টিল, বেক্সিমকো, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, মিথুন নিটিং, বিএসসিসিএল, ইউসিবিএল, হাইড্রেলবার্গ সিমেন্ট ও এসিআই ।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৪ পয়েন্ট বেড়ে গতকাল অবস্থান করছে ৮২৬৫ পয়েন্টে। সিএসইতে মোট ২০৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ৮৩টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৪১ কোটি ৪ লাখ টাকার।
